হঠাৎ এসএসসি পরীক্ষা কে সামনে রেখে অতিরিক্ত ভাড়া আদায় করছে বেপরোয়া টমটম।
আনোয়ার হোসাইন রিপন।
পাহাড়তলী থেকে কালুরদোকান ভাড়া ছিল ৫ টাকা হঠাৎ বেড়ে ১০ টাকা..
শহরে দিন দিন বেড়েই চলছে টমটম চালকদের নৈরাজ্য। যেখানে পার্কিং, ওভার টেকিং, যাত্রীদের সাথে অসদাচরণ, তুচ্ছ অজুহাতে অতিরিক্ত ভাড়া সহ ননা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। কথা বলার কোন চান্জ নেই যা মন চায় তা বলছে চালকরা শহরের বাহিরে থেকে আসা সাধারণ ভদ্রলোকদের কাছ থেকে অতিরিক্ত ৫ টাকার ভাড়া ২০ টাকাও দাবী করে, এছাড়া অবৈধ টমটমের অভিযোগ-তো আছেই।
অথছ এ বিষয়ে নিরব দর্শকের ভূমিকা পালন করছে পৌর কর্তৃপক্ষ। ও স্থানীয় জনপ্রতিনিধি।


0 coment rios: