Monday, 24 February 2020

পারকি রিসোর্টে অসামাজিক কাজ, ১২ তরুণ-তরুণী আটক




আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি


অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে চট্টগ্রামের আনোয়ারার পারকি রিসোর্টে অভিযান চালিয়ে ১২ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে এ অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ্ আলম সুমন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, ‘অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে (খোঁজ-খবর নিয়ে) ব্যবস্থা নেওয়া হবে।প্রসঙ্গ, অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে একই হোটেল থেকে গত বছরের ৫ মে ৬ জন ও ১২ অক্টোবর ১০ যুবক-যুবতীকে আটক করেছে পুলিশ ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: