Friday, 10 January 2020

চট্রগ্রাম মহানগর ছাত্রলীগের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত




আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এর মধ্য দিয়ে স্বাধীনতার পূর্নস্বাদ পেয়েছিলো বাঙালি জাতি,স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় এই কথা বলেন ছাত্রলীগ নেতারা।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ জানুয়ারি শুক্রবার ছাত্রলীগের দলীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ এর সভাপতি ইমরান আহমেদ ইমু এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নগর ছাত্রলীগ সহ সভাপতি একরামুল হক রাসেল, জয়নাল আবদিন জাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী বাবু, সাংগঠনিক সম্পাদক ইরফানুল আলম জিকু, সম্পাদক মন্ডলীর সদস্য ওসমান গনি বাপ্পি, কবির আহমেদ, আবদুল্লাহ আল মামুন, শফিকুল আলম পারভেজ, সহ সম্পাদক সাব্বির সাকির, কায়সার মাহমুদ রাজু, শেখর দাশ, সদস্য ইকবাল হোসেন নয়ন, কামরুল হুদা পাভেল, আরাফাত রুবেল, সালাউদ্দীন বাবু ইসলামিয়া ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক ডায়মন্ড, চট্টগ্রাম কলেজ সভাপতি মাহমুদুল করিম সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ, এম ই এস কলেজ ছাত্রলীগ নেতা এম হাসান আলী, সুলতান মাহমুদ ফয়সাল, আনসারুল্লাহ সৌরভ, রাকিব হায়দার মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার পলাশ, নাঈম ,আকবর শাহ থানা ছাত্রলীগ সভাপতি জুয়েল সিদ্দিকী, সাধারণ সম্পাদক তৌহিদ,বন্দর থানা ছাত্রলীগ সভাপতি কাইয়ুম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু সহ প্রমুখ এ সময় মহানগরীর আওতাধীন বিভিন্ন থানা এবং ওয়ার্ড থেকে ছাত্রলীগ নেতা কর্মীরা মিছিল সহকারে যোগদান করেন।আলোচনা সভা শেষে ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক এর নেতৃত্বে এক র‍্যালি অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় থেকে বের হয়ে র‍্যালি টি নিউ মার্কেট হয়ে কোতোয়ালী মোড়ে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: