Thursday, 23 January 2020

চট্রগ্রামে সবচেয়ে কম খরচের সৌরবিদ্যুৎ



আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বহুজাতিক কোম্পানি মেটিটো চট্টগ্রামের রাঙ্গুনিয়া জেলায় ৫৫ মেগাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে। সরকার সর্বনিম্ন দরদাতা এবং কারিগরি বিবেচনায় এ প্রকল্প বাস্তবায়নে মেটিটো, আল জোমাইহ এবং জিনকো পাওয়ারের সমন্বয়ে গঠিত কনসোর্টিয়ামকে নির্বাচন করেছে। কেন্দ্রটি ২০ বছর মেয়াদে নির্মাণ, মালিকানা ও পরিচালনা করবে এ কনসোর্টিয়াম। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে এতে দেশের সবচেয়ে কম খরচের সৌরবিদ্যুৎ উত্পাদিত হবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের অনুমোদনের পর গত সপ্তাহে মেটিটোর অনুকূলে প্রকল্পটির অনুমোদন দিয়েছে। বিপিডিবি সূত্র জানায়, প্রকল্পটির আওতায় উত্পাদিত প্রতি ইউনিট (কিলোওয়াট) বিদ্যুতের মূল্য নির্ধারণ করা হয়েছে ০.০৭৪৮ মার্কিন ডলার। এখন পর্যন্ত এটি বাংলাদেশে নির্মিত ও নির্মাণাধীন সৌর প্রকল্পগুলোর মধ্যে সর্বনিম্ন দর। সুষম জ্বালানি মিশ্রণ নিশ্চিত এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন জ্বালানির এ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।শর্ত অনুযায়ী, বিশ্বমানের প্রযুক্তি ব্যবহার করে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করবে মেটিটো। পিডিবি জমি প্রদান করবে। কেন্দ্রটি আগামী বছরের দ্বিতীয়ার্ধে উত্পাদন শুরু করতে পারবে। চন্দ্রঘোনা ১৩২/৩৩ কেভি গ্রিড সাবস্টেশনের মাধ্যমে সরবরাহ করা হবে কেন্দ্রটির বিদ্যুৎ। মেটিটোর ব্যবস্থাপনা পরিচালক র্যামি গ্যানডো বলেন, বাংলাদেশে প্রগতিশীল নেতৃত্ব এগিয়ে যাচ্ছে। বিকল্প বা নবায়নযোগ্য জ্বালানির এ ধরনের প্রকল্প টেকসই সমাধান এনে দেয়। দূরদর্শী নেতৃত্বের পরিচায়ক এ প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়নের অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। অদম্য এ কনসোর্টিয়ামের সবগুলো প্রতিষ্ঠানের রয়েছে অপূর্ব দক্ষতা ও অভিজ্ঞতা যার মাধ্যমে প্রকল্পটি সর্বোচ্চ মান নিশ্চিত করে বাস্তবায়িত হবে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: