Thursday, 23 January 2020

প্রথম আলো-বন্ধুসভা কক্সবাজার সিটি কলেজ কমিটির প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত অালোচনা সভায় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



আলোচনা সভা কক্সবাজার সিটি কলেজ কমিটির  নব গঠিত বন্ধুসভার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ  এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবরিনা মঞ্জুর শাম্মী  এর সঞ্চালনায় সম্পাদিত হয়।এতে সিটি কলেজ  বন্ধুসভার নব গঠিত কমিটির পরিচিতি ও দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।বন্ধুসভার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও বন্ধুসভার বার্ষিক  পরিকল্পনা বিষয়ে বন্ধুরা তাদের মতামত ব্যক্ত করে।
এছাড়াও নতুন সদস্য সংগ্রহ, বন্ধুসভার জাতীয় সমাবেশ -২০২০,ফিজিক্স অলিম্পিয়াড-২০২০, গণিত অলিম্পিয়াড-২০২০ বিষয়ে সার্বিক আলোচনা করা হয়।

বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক মারুফ রশিদ নাঈম   "ব্লাড ব্যাংক" প্রতিষ্ঠার কথা বলেন।
সহ-সভাপতি শফিকুল ইসলাম  "মাদক বিরোধী সচেতনতামূলক প্রচারণা" চালনোর বিষয়ে মতামত ব্যক্ত করেন।
বন্ধুসভার সহ-সভাপতি আসিফ রায়হান  বন্ধুদের "দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা" আয়োজনে মতামত দেন। প্রশিক্ষণ সম্পাদক আবিদ বক্তব্য ও উপস্থাপনা বিষয়ে কর্মশালা করার পরামর্শ দেন। নারী বিষয়ক সম্পাদক  জান্নাতুল নাঈম তাবাছসুম বলেন নারীদের জন্য সচেতন মূলক প্রোগ্রাম করার পরামর্শ দেন।

আরও বক্তব্য রাখেন বন্ধুসভার যুগ্ম সাধারণ  সম্পাদক ইরফান উদ্দিন,বিজ্ঞান বিষয়ক সম্পাদক মেহেদী হাসান ,অর্থ  সম্পাদক রেজাউল করিম তামিম ,ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়া, দপ্তর সম্পাদক বিজন বড়ুয়া,তথ্য ও যোগাযোগ সম্পাদক খাইরুল আজিম রাবেত, মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোস্তাকিম ওয়াহিদ ইপ্তি  প্রমূখ।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভার উপদেষ্টা
অধ্যাপিকা জেবুনেছা  ও প্রভাষক জনাব তৌহিদুল রহমান ,প্রভাষক জমির হোসেন উপদেষ্টাগণ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
বন্ধুসভার সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
সভা কার্যক্রম শেষ করে অধ্যক্ষ ক্যা থিং অং সাথে নতুন কমিটি সৌজন্য স্বাক্ষাত করেন। এসময় তিনি পড়াশোনার পাশাপাশি সামাজিক কাজ করতে উৎসাহ দেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: