নগরীর ফয়`স লেগে সাংবাদিকের ওপর আনসার সদস্যদের হামলা
আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি
পেশাগত দায়িত্ব পালনকালে যমুনা টেলিভিশনের রিপোর্টার ও ক্যামেরা পারসনের ওপর হামলা করেছেন কয়েকজন আনসার সদস্য। আজ শুক্রবার (৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর ফয়’স লেকে এ ঘটনা ঘটে। হামলার শিকার দুজন হলেন রিপোর্টার আসহাবুর রহমান শোয়েব ও ক্যামেরা পারসন সঞ্জয় মল্লিক।
আসহাবুর রহমান শোয়েব জানান, প্রথমে গাড়ি ঢোকানোর সময় বাধা দেন একজন আনসার সদস্য। এরপর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে গাড়ি ঢোকানো হয়। এতে রেগে যান একজন আনসার সদস্য। তিনি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে আরেকজন আনসার সদস্য আমাদের ওপর হামলা চালায়। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিনিয়র সাংবাদিকরা।চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিটের ডেপুটি চিফ মাসুদুল হক জানান, আলোচনার একপর্যায়ে তিন আনসার সদস্যকে প্রত্যাহার করে নিয়েছে কর্তৃপক্ষ। এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস। আনসার সদস্যদের হামলা, অশালীন আচরণের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষী আনসারদের ক্লোজ করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।


0 coment rios: