Tuesday, 14 January 2020

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি নির্বাচিত হলেন সিএমপি কমিশনারঃ



আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি


বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় গঠিত নতুন কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম মহোদয় যা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পরিবারের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের।
গত ৮ জানুয়ারি ২০২০ খ্রিঃ বুধবার বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় গঠিত এ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের এএসপি থেকে তদুর্দ্ধ কর্মকর্তাদের সর্বসম্মতিক্রমে ২০২০ সালের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।১২১ সদস্যের এই কমিটির মেয়াদ এক বছর। বর্তমানে বাংলাদেশ পুলিশ ক্যাডারে এএসপি থেকে তদুর্দ্ধ কর্মকর্তা রয়েছেন ৩০৮৮ জন। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বিসিএস পুলিশ অফিসারদের প্রতিনিধিত্ব করে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: