Tuesday, 14 January 2020

ইসলামাবাদে শীর্ষ ইয়াবা সম্রাট আটক


নিউজ ডেস্ক।
সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের শীর্ষ ইয়াবা সম্রাট তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শামশুল আলম প্রকাশ গাঁজা শামশুকে আটক করেছে পুলিশ ১৩ জানুয়ারি সোমবার সন্ধ্যা ৬টার দিকে তাকে আটক করা হয়।আটককৃত শামশুল আলম ইউনিয়নের হরিপুর গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে বলে জানা গেছে। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোঃ আসাদুজ্জামান জানান, গ্রেফতারকৃত শামশুল আলম এক যুগ ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। একাধিকবার মাদকের মামলায় জেল খেটেছে সে। জেল থেকে জামিনে এসে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে ।দীর্ঘদিন ধরে পুলিশ তাকে নজরদারিতে রাখেন এদিন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত কেন্দ্রের এসআই সাব-ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক, সহকারী উপ পুলিশ পরিদর্শক নিজাম উদ্দিনসহ সঙ্গীয় পুলিশ ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অপেক্ষমান অবস্থায় হরিপুর তার বসতবাড়ির সামনেথেকে হাতেনাতে শামশুকে ধৃত করেন। পরে তার দেহ তল্লাশী করে লুঙ্গির খোঁচায় মুড়ানো ৫০ পিস ঘাতক মরণনেশা ইয়াবা জব্দ করেন।মাদক আইনের মামলা রুজু করে সংশ্লিষ্টদের মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানান, ইনচার্জ মোঃ আসাদুজ্জামান।
সূত্র. ঈদগাঁও নিউজ

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: