Sunday, 8 December 2019

রোহিঙ্গাদের দুই গ্রুপের ‘গোলাগুলি’, নিহত ১ - Cox Journal24


ডেস্ক নিউজ: ক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘দুই ডাকাত দলের’ মধ্যে গোলাগুলিতে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন ।
শনিবার (৭ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মুছনী রোহিঙ্গা ক্যাম্পের এইচ বক্লে এ ঘটনা ঘটে।  তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।  দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
আহতরা হলেন, সৈয়দ হোসেনের পুত্র শামসুল আলম (৩২) এবং হাফেজ আহমদের পুত্র মো. রশিদ (১৩)।
টেকনাফ থানার ওসি (ওপারেশন) রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: