আওয়ামী লীগের ২১তম কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ৮ নেতা। এদের মধ্যে আছেন আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল, আবু সাঈদ, আল মাহমুদ স্বপন।
শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দেশের সবচেয়ে প্রাচীন এ রাজনৈতিক দল আওয়ামী লীগের ২১তম সম্মেলনের শেষ দিনে এ সিদ্ধান্ত আসে।
এর আগে, আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের পুনর্নির্বাচিত হন। নবম বারের মতো এ পদে নির্বাচিত হলেন শেখ হাসিনা। এছাড়া টানা দ্বিতীয় বারের মতো নির্বাচিত হলেন ওবায়দুল কাদের।
সকাল ১০টায় দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়। কাউন্সিল অধিবেশনের উদ্বোধন ঘোষণা করেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনকের আদর্শে উজ্জীবিত হতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, সোনার বাংলা গড়তে, দলকে সুসংগঠিত করার বিকল্প নেই।


0 coment rios: