চট্রগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ১ হাজার ১১২ কার্টন সিগারেট উদ্ধার
আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ১১২ কার্টন সিগারেট উদ্ধার করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর সদস্যরা।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটে আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৪১৫ এবং শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইট জি৯-৫২৩ এর যাত্রীদের কাছ থেকে সিগারেটগুলো উদ্ধার করা হয়।বিমানবন্দর সূত্রে জানা যায়, আবুধাবি থেকে রাত ৮টা ৩৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪১৫ ফ্লাইটে আসা ফটিকছড়ির হাফিজ মোহাম্মদ হাসানের ব্যাগেজ থেকে ১৭৪ কার্টন ইজি লাইট ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়। এরপর সিগারেট উদ্ধারের খবরে দ্রুত সটকে পড়েন সিগারেট নিয়ে আসা অন্য যাত্রীরা। এবং তার কিছুক্ষণ পরেই আন্তর্জাতিক আগমন বেল্ট এলাকায় পরিত্যক্ত অবস্থায় ইজি লাইট ব্র্যান্ডের ১৩৬ কার্টন সিগারেট পাওয়া যায়। এতেই শেষ নয়, এরপর রাত ৯টা ৫০ মিনিটে শারজাহ থেকে আসে এয়ার এরাবিয়ার ফ্লাইট জি৯-৫২৩। ওই ফ্লাইটটি আসার কিছুক্ষণ পরই আবারও আন্তর্জাতিক আগমন বেল্ট এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় ৮০২ কার্টন সিগারেট।
উদ্ধারকৃত সিগারেটগুলো পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য বিমানবন্দর কাস্টমসের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।


0 coment rios: