Monday, 23 December 2019

চট্রগ্রাম সীতাকুণ্ড এলাকায় ১৪ লাখ টাকার চোরাই সেগুন কাঠ উদ্ধার


আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি


চট্রগ্রাম সীতাকুণ্ডের লালবেগ এলাকায় অভিযান চালিয়ে কভার্ডভ্যান ভর্তি ১৪ লাখ টাকার  চোরাই সেগুন কাঠ উদ্ধার করেছে  চট্টগ্রাম বন বিভাগের কর্মকর্তারা।
রোববার (২২ ডিসেম্বর) রাত ১১ টার দিকে এ চোরাই সেগুন কাঠ উদ্ধার করা হয়।
ফৌজদারহাট বিটের স্টেশন কর্মকর্তা  নাসির উদ্দিন আহমেদ  জানান, চোরাই সেগুন কাঠ বোঝাই ডাকাগামী কভার্ডভ্যানটি মাদামবিবির হাটে থামানো সংকেত দিলেও চালক দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।। কাভার্ডভ্যানটি ধাওয়া দিলে লালবেগ এলাকায় গাড়ি চালক ও হেলপার কাভার্ডভ্যানটি রেখে পালিয়ে যায়। পরে কাভার্ডভ্যানের ভেতর ১৪ লাখ টাকার চোরাই সেগুন কাঠ উদ্ধার করা হয়।
এ ঘটনায় বন আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: