Tuesday, 24 December 2019

চট্রগ্রাম নগর এখন ধুলোর শহর



আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি
 

চট্রগ্রাম নগরে অবিরাম চলছে ওয়াসাসহ বিভিন্ন সংস্থার খোঁড়াখুঁড়ি। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) একদিন রাস্তা সংস্কার করলে, কয়েকদিন যেতে না যেতেই কাটা হচ্ছে সে রাস্তা । আবার সে কাজ সম্পন্ন করতে সময় লাগছে দিনের পর দিন। অলিগলি থেকে শুরু করে নগরে এমন কোনো রাস্তা নেই যেখানে খোঁড়াখুঁড়ি হয়নি। চারিদিকে পরিকল্পনার অভাব স্পষ্ট।
আর এতে দুর্ভোগে জনজীবন-প্রকৃতি। বেশিরভাগ রাস্তা এখন পূর্ণ ধুলোবালিতে। সামান্য বাতাস অথবা যান চলাচলে ধুলোর কুণ্ডলী পাকিয়ে যায়। এর ভেতরে নগরবাসীকে চলতে হচ্ছে দম বন্ধ করেই। ধুলো থেকে রেহাই পায় না গাড়ি, ঘরবাড়ি, গাছপালা কোনো কিছুই। সব জায়গায় পড়েছে ধুলোর আস্তরণ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: