Tuesday, 31 December 2019

বঙ্গবন্ধু সৈনিক লীগের ১ম জাতীয় সন্মেলনের প্রস্তুতি কমিটির ১ম সভা।



ডেক্স রিপোর্ট...
বঙ্গবন্ধু সৈনিক লীগের ১ম জাতীয় সন্মেলনের প্রস্তুতি কমিটির ১ম সভা কাওরান বাজারের বঙ্গবন্ধু কর্ণারে গতকাল ৩০ ডিসেম্বর ২০১৯ ইং তারিখ সন্ধ্যায় রাজধানীর কাওরান বাজারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এবং জাতীয় সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শিরীন আহমেদ এম.পি।

শারিরিক অসুস্থতার কারনে জাতীয় সন্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আলহাজ্ব হারুন অর রশিদ সভায় উপস্থিত থাকতে পারেননি।

এ সভায় আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সরদার মুজিব, সহ সভাপতি সিনিয়র সাংবাদিক. বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ, সহ সভাপতি কর্নেল (অবঃ) রমাজান আলী সরকার, সহ সভাপতি এডিশনাল আইজিপি (অবঃ) বজলুল করিম (বি. করিম), সহ সভাপতি মেজর (অবঃ) দেলোয়ার এইচ খান, সহ সভাপতি তানভীর ইমাম (যুবরাজ), যুগ্ম সাধারন সম্পাদক এম এ শেখ এলাহী শিমুল ও সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক তামজীদ বিন রহমান তূর্য ও তমাল আহমেদ। কেন্দ্রীয় নেতা ডা. এম সাইফুল আলম, এনাম আহমেদ নাসির, বি এম কাইয়ূম তাজু, মঈন উদ্দিন হাসান, ঢাকা মহানগরের সভাপতি সাইফুল ইসলাম অপুসহ প্রমুখ নেতৃবৃন্দ। সকল নেতৃবৃন্দ বঙ্গবন্ধু সৈনিক লীগের জাতীয় সন্মেলনের প্রস্তুতি কমিটির ১ম সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

পরে সভায় সংগঠনের সহ সভাপতি এডিশনাল আইজিপি (অবঃ) বজলুল করিম (বি. করিম) কে জাতীয় সন্মেলন প্রস্তুতি কমিটির প্রচার ও প্রকাশনা উপ কমিটির আহবায়ক হিসেবে ১ম কমিটি গঠন করা হয়।

#BBSL
#BBSLCouncil
#Bangladesh
#SherinAhmedMP

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: