Tuesday, 31 December 2019

আজও নগরের আকবরশায় রেলওয়ের উচ্ছেদ অভিযান



আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি


চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় আজও (৩১ ডিসেম্বর) উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলের ভূ-সম্পত্তি বিভাগ। এ উচ্ছেদ অভিযান আরম্ভ হয় সকাল ১০টা থেকে। অভিযানে এক হাজারটি টিনশেড ঘর ভেঙ্গে রেলওয়ের ৫.৭২ একর জমি উদ্ধার করা হয়। এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) একইস্থানে অভিযান চালিয়ে ৬শ টি টিনশেড ঘর ভেঙ্গে রেলওয়ের ৪.৯ একর জমি উদ্ধার করা হয়।
রেলের ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিম জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র রেলওয়ের জায়গা দখল করে রেখেছিল। সোমবার থেকে পুরোদমে আবারও অভিযান চালানো হচ্ছে। আজ দ্বিতীয় দিনের মত আকবরশাহতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে গত দুদিনে ওই স্থান থেকে ১৫শ টিনশেডের ঘর গুড়িয়ে দেয়া হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় সাড়ে দশ একর জমি উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত ২০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ের সম্পূর্ণ জায়গা উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উচ্ছেদ কার্যক্রমে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা ইসরাত রেজা, বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান, বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবউল করিম ও শতাধিক পুলিশ, আরএনবিসহ রেলওয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: