চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার পুলিশ ফাঁড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন
আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি :
চট্রগ্রাম নগরের এনায়েত বাজার পুলিশ ফাঁড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাহুবুবুর রহমান।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে কোতোয়ালির নন্দনকাননে এ ফাঁড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।


0 coment rios: