Monday, 7 October 2019

চট্রগ্রাম নগরীর পাহাড়তলীতে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১



আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি

গোপনে নারীদের ছবি তোলার পর তা টিভিতে প্রচারের ভয় দেখিয়ে চাকরিতে বাধ্য ও ধর্ষণের চেষ্টা করা হতো। এমন অভিযোগে শহীদুল ইসলাম (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৭ অক্টোবর) নগরের পাহাড়তলীর দক্ষিণ কাট্টলী থেকে তাকে আটক করা হয়। আটক শহীদুল ইসলাম ওই এলাকার হাজী মো. ছগীর মিয়ার বাড়ির মৃত শামসুল ইসলামের ছেলে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বলেন, আটক শহীদুল ইসলাম চাকরির জন্য নারীদের নিয়ে আসতেন। চাকরি দিলেও তাদের ঠিকমতো বেতন দিতেন না। বেতন না পেয়ে চাকরি ছেড়ে দিতে চাইলে সে মোবাইলে ধারণকৃত ছবি টিভিতে প্রচারের ভয় দেখিয়ে চাকরিতে বাধ্য করত। এছাড়া সে ওই নারীদের ধর্ষণের চেষ্টাও করত।
তিনি আরো বলেন, ভুক্তভোগীরা থানায় এসে অভিযোগ করলে ঘটনার সতত্য পাওয়া যায়। এরপর তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: