Tuesday, 1 October 2019

জাতীয়তাবাদের গর্বের ধন!


জার্নাল24 ডেস্ক: ছবির মাঝের মানুষটির জাতীয়তাবাদের গর্বের ধন নাম- মোহাম্মদ শাফায়েত আজিজ রাজু ভাই।



সাবেক দুই বারের উপজেলা চেয়ারম্যান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি’র সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মরহুম জনাব মাহমুদুল হক চৌধুরীর পুত্র। কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার প্রথম নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবং পরপর দুইবারের বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। উনি চাইলে পারতেন টানা তৃতীয়বারের মত উপজেলা চেয়ারম্যান হতে। কিন্তু সেই সুযোগ রাজু ভাই নেন নাই। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবেনা। তাই বিপুল জনপ্রিয়তা থাকার পরেও দলের সিদ্ধান্তকে সন্মান দেখিয়ে অনেকের মতন উনিও নির্বাচনে অংশ গ্রহন করেননি। 



রাজু ভাই কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার প্রথম নির্বাচিত উপজেলা চেয়ারম্যান। জেলা ছাত্রদলের সহ সভাপতি পদে থাকাকালীন সময়েই তিনি  প্রথমবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। 
ছাত্র রাজনীতি শেষে যুবদলের উপজেলা সভাপতি পদে দায়িত্বপালন কালীন সময়ে রাজু ভাই দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। 
পেকুয়া উপজেলাবাসীর গর্বের ধন, সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, পেকুয়া উপজেলার প্রতিষ্ঠাতা জনাব সালাহ উদ্দিন আহমদ’র প্রতিচ্ছবি রাজু ভাইয়ের ক্যারিশমাটিক নেতৃত্বে খোঁজার চেষ্টা করে মুগ্ধ পেকুয়াবাসী। 
যেহেতু টানা কয়েক বছর উপজেলা চেয়ারম্যান থাকায় নিজের কোন ব্যবসা বা চাকুরি করা হয় নাই, তাই বেকার না থেকে রাজু ভাই হালাল পথে উপার্জনের জন্য উনার বাইকটি দিয়ে বর্তমানে চট্টগ্রামে পাঠাও তে যাত্রী সেবা দিচ্ছেন। যে মানুষটি চাইলেই রাঁজার হালে থাকতে পারতেন সেই মানুষটি কিভাবে সকল ইগো কে তুচ্ছ করে মোবাইলে যাত্রীকে বলছে…..
হ্যালো স্যার….
আমি রাজু বলছি।
হ্যালো স্যার 
আপনার লোকেশান বলুন 
আমি আসছি…..
জাতীয়তাবাদী শক্তিধর হারতে শিখেনি- পরাজয় কে দূর করে সম্মানের সাথে বাঁচতে শিখেছে, তারই জ্বলন্ত প্রামাণ আমাদের গর্বিত এই #রাজু ভাই।
দূর্নীতির এই মহা উৎসবের এ সময়ে-
স্যালুট জাতীয়তাবাদী এই বীর সেনানীকে©


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: