ইসলামাবাদ শাহ্ ফকির বাজার ও তৎসংলগ্ন এলাকাবাসি রবি নেটওয়ার্ক থেকে বঞ্চিত!
ইসলামাবাদ প্রতিনিধি।
কক্সবাজার সদর উপজেলাধীন ইসলামাবাদ শাহ্ ফকির বাজার ও পুলিশ বিট সংলগ্ন এলাকার হাজার হাজার অধিবাসী মোবাইল কোম্পানী গুলোর কাঙ্খিত সেবা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত! বাংলালিংক, গ্রামীণসহ অনন্য কোম্পানি গুলো নেটওয়ার্ক মোটামুটি পেলেও রবি নেটওয়ার্ক নেই বলে চলে! গ্রাহকরা প্রতিনিয়ত প্রতারনা ও ভোগান্তির স্বীকার হলেও এ বিষয়ে রবি কোম্পানির যথাযথ পদক্ষেপ না থাকায় জনমনে অসন্তুষ ও ক্ষোভ বিরাজ করছে।
সংশ্লিষ্ট এলাকাবাসীর দাবি হচ্ছে দ্রুত উন্নত নেটওয়ার্কের ব্যবস্থা করণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা!
প্রয়োজনে টাওয়ার বসিয়ে যথাযথ সেবা নিশ্চিত করা।


0 coment rios: