Friday, 6 September 2019

চট্টগ্রাম আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে জব্দ হলো দ্রুত গতিতে থাকা ২ রেইসিং কার


আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-


লাল রঙ্গের দুটি রেইসিং কার দ্রুত গতিতে প্রচণ্ড শব্দে হর্ন বাজিয়ে ছুটছিলো আখতারুজ্জামান ফ্লাইওভারের উপর দিয়ে। মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি টিম পাঁচলাইশ থানাধীন আক্তারুজ্জামান ফ্লাইওভারে অভিযান পরিচালনা করে দুটি প্রাইভেট কার (রেইসিং কার) আটক করেন। অভিযানে কারগুলো জব্দ করা হয়।
গাড়িগুলো বিকট শব্দ করে ব্যস্ততম রাস্তায় দ্রুত গতিতে চালানো, বেআইনিভাবে রং পরিবর্তন এবং রেজিস্ট্রেশনের নাম পরিবর্তন না করে ট্রাফিক আইন লঙ্ঘন করায় কার দুটির বিরুদ্ধে মটর যান আইনে মামলা দেওয়া হয়েছে।
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ সূত্র জানায়, ‘লাল রঙ্গের দুটি রেইসিং কার বিকট শব্দে হর্ন বাজিয়ে দ্রুত গতিতে আখতারুজ্জামান ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। পুলিশ পরিদর্শক মুহাম্মদ রুহুল আমীনের নেতৃত্বে গোয়েন্দা (উত্তর) বিভাগের চার নম্বর টিম, পাঁচলাইশ অভিযান পরিচালনা করে কার দুটিকে জব্দ করে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: