Sunday, 15 September 2019

ঢাকায় আসছেন বিশ্বসুন্দরী মানুষী ছিল্লার


বিনোদন ডেস্ক।

বিশ্বব্যাপীজনপ্রিয় সুন্দরী অন্বেষণের প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’। এই আয়োজনে ২০১৭ সালে বিজয়ীর মুকুট উঠেছিল ভারতের মানুষী ছিল্লারের মাথায়। সেই বিশ্বসুন্দরী মানুষী এবার আসছেন ঢাকায়। উদ্দেশ্য- ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’-এ অংশ নেয়া।
খবরটি জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান অমিকন এন্টারটেইনমেন্ট। আজ শনিবার দুপুরে বিএফডিসিতে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর এবারের বিচারকদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। তখনি জানানো হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে থাকতে পারেন মানুষী ছিল্লারও।
এবারের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর বিচারক হিসেবে থাকছেন চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা মৌসুমী এবং বিউটি এক্সপার্ট ফারনাজ আলম।
পরিচয় পর্ব শেষে এই আয়োজন নিয়ে চিত্রনায়িকা মৌসুমী বলেন, বিচারকার্যে একটা সময় পর বিচারকদের স্বাধীনতা দেওয়া হয় না। কিন্তু যতটুকু স্বাধীনতা পাবো তাতে আমার সততা আর ফেরদৌসের বুদ্ধিমত্তা দিয়ে এবার ভালো কিছু করতে চাই। আমরা নিরপেক্ষভাবে বিচারকাজ করবো।
অন্যদিকে চিত্রনায়ক ফেরদৌস বলেন, এই প্রথম আমি আর মৌসুমী একসঙ্গে এমন বিচারকার্যে অংশ নিচ্ছি। আশাকরি বির্তক মুক্ত একটা অনুষ্ঠান হবে।
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অমিকন এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, এক্সপার্ট প্রোভাইডার্সের ব্যবস্থাপনা পরিচালক অপু খন্দকার ও এক্সপোজারের সিইও সজীব রশীদ।
এদিকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর নিবন্ধন কার্যক্রম শেষ হয়ে গেছে। ৩০ হাজার প্রতিযোগী নিবন্ধন করেছে এই আয়োজনে। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে প্রাথমিক বাছাইপর্ব।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: