বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) এর রাঙ্গামাটি জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন সম্পন্ন।
মোহাম্মদ আইয়ুব ভুইয়া রাঙামাটি প্রতিনিধি ।
অদ্য ০৩/০৯/২০১৯ ইং রোজ মঙ্গলবার বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) এর রাঙ্গামাটি জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।অনুষ্ঠানটি বাসক এর জেলা কার্যালয় দাশ ব্রাদার্স লাইব্রেরি এর উপরের তলা, তবলছড়ি বাজার, রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সংগঠন এর জেলা শাখার চেয়ারম্যান জনাব মোঃ ইমাম শরীফ এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জনাব মোঃ জামাল উদ্দীন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি ও স্যালভেশন বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা, জনাব শাখাওয়াৎ হোসেন রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা ফুটবল রেফারি সমিতির প্রচার সম্পাদক ও স্যালভেশন বাংলাদেশ এর সিনিয়র উপদেষ্টা জনাব মোঃ হাসমত আলী।
উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাসক এর সাংগঠনিক পরিচালক জনাব মোঃ আইয়ুব ভূইয়া।
প্যানেল মেয়র জনাব মোঃ জামাল উদ্দীন
তার বক্তব্যে বলেন, নিঃসন্দেহে এই সংগঠনটি খুবই গুরুত্বপূর্ণ। এইধরনের সংগঠন এর মাধ্যমে আমরা হয়রানি ছাড়া আইনি সহায়তা পেয়ে থাকি।বর্তমান অবস্থায় সংগঠনটি সাধারন জনগনের সহায়তায় ব্যাপক ভুমিকা রাখবে বলে আশা করি।
প্রধান অতিথি জনাব সাখাওয়াত হোসেন রুবেল তার বক্তব্যে বলেন,সমাজে বিভিন্ন অপরাধ ও নির্যাতন হয়ে যাচ্ছে।যার মধ্য মাদক,বাল্য বিবাহ, গরীবর কাছে সঠিক বিচার ও আইনের সহায়তা পৌঁছাতে পারছে না।যা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের (বাসক) মাধ্যমে সমাধান হবে বলে তিনি মনে করেন।রাঙ্গামাটি জেলা অপরাধ মুক্ত ও গরীবের কাছে সহায়তার হাত পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাংগঠনিক বক্তব্যে সংগঠন এর নির্বাহী পরিচালক নজরুল ইসলাম মামুন সংগঠনের বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন।
বিশেষ অতিথি হাসমত আলী এই সংগঠন কে ধন্যবাদ জানিয়ে সংগঠনটি থেকে মানুষ কিভাবে উপকৃত হবে তা জানান।
অনুষ্ঠানের সভাপতি মোঃ ইমাম শরীফ এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


0 coment rios: