Sunday, 15 September 2019

জেলার চলমান উন্নয়ন প্রকল্পে কাজের মান বজায় রাখার আহবান


আজ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের এর শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। এতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) ফোরকান আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবন্তী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান উন্নয়ন প্রকল্প ও কার্যক্রমের বিষয় ব্যাপক আলোচনা হয়। এতে যথাসময়ে প্রকল্পের কার্যক্রম শেষ করতে এবং কাজের মান বজায় রাখতে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেয়া হয়। সভায় কমিটির অপরাপর সদস্যরা অংশ নেন । এতে বিভিন্ন দপ্তরের উন্নয়ন কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করা হয়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: