Thursday, 26 September 2019

পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র শয্যাপাশে এমপি কমল


রামু প্রতিনিধি:
রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ, একুশে পদকে ভূষিত পন্ডিত সত্যপ্রিয় মহাথেরকে দেখতে গেলেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। বৌদ্ধদের অন্যতম ধর্মীয় গুরু পন্ডিত সত্যপ্রিয় মহাথের বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ। তিনি বিগত ১৮ সেপ্টেম্বর থেকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধিন রয়েছেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় এমপি কমল নেতাকর্মীদের নিয়ে স্বরিবারে সেখানে যান।
এসময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের সহধর্মীনি সৈয়দা সেলিনা সরওয়ার, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক রাজু বড়–য়া, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়–য়া, রামু ব্রাদার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক যুবলীগ নেতা পলক বড়–য়া আপ্পুু প্রমূখ।
রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের শীলপ্রিয় ভিক্ষু জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়ার তত্ত্বাধবধানে পন্ডিত সত্যপ্রিয় মহাথের হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। ভর্তির কয়েকদিন পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলেও বর্তমানে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: