Tuesday, 20 August 2019

চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ গাড়িকে জরিমানা - Cox Journal24


আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেস ও লাইসেন্সবিহীন এবং দ্রুত গতিতে গাড়ি চালানোর অপরাধে সাত গাড়িকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান এ জরিমানা আদায় করেন। এ সময় হাইড্রোলিক হর্ন বন্ধসহ যাত্রীবাহী বাস বেপরোয়াভাবে চলাচল বন্ধ করতে চালকদের নির্দেশ দেন।
সূত্রে জানা যায়, দক্ষিণ চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম বান্দরবান এলাকার বিভিন্ন পরিবহন পটিয়া শহর হয়ে চলাচল করে থাকে। এসব যানবাহনের বিরুদ্ধে দীর্ঘদিন অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন গাড়ি, বেপরোয়া গাড়ি চলানোসহ নানা অভিযোগ রয়েছে। ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে সাত যানবাহনকে জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান বলেন, ‌‌‌‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রতিদিন অতিরিক্ত ভাড়া আদায় ছাড়াও যাত্রীদেরকে নানাভাবে হয়রানির অভিযোগ রয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় এক সাংবাদিক পটিয়া থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য পটিয়ায় বাসে উঠলে বাস হেলপাররা ভাড়া চান ৩০ টাকা। তিনি আমাকে মোবাইলে বিষয়টি জানালে আমি দুপুরে দিকে অভিযান পরিচালনা করি। পরে নির্ধারিত ২০টাকা ভাড়ায় বাসটি যাত্রী নিয়ে শহরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ সময় বিভিন্ন অপরাধে সাত গাড়িকে জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বেশিরভাগ গাড়িতে নেই ফিটনেস। এ সড়কে বেপরোয়া গাড়ি চলাচলের কারণে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: