Tuesday, 20 August 2019

ঈদগাঁও ড্রেন বিড়ম্বনায় শিক্ষার্থীদের দুর্ভোগ - কক্স জার্নাল


নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও ।।
সদরের ঈদগাঁওর দক্ষিণ মেহেরঘোনা,মহাসড়কের শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদরাসার সামনের অংশে ফুটপাত নালা নর্দমায় পরিণত হয়েছে। চলাচলা করতে হয় মহাসড়কের উপর দিয়ে। মহাসড়ক হয়ে ছাত্রছাত্রী, মসজিদের মুসল্লি ও স্থানীয় অসংখ্য লোকজন চলাফেরা করে যাচ্ছে ঝুঁকি নিয়ে। উল্লেখিত স্থানে দুইটি গাড়ি ক্রসিং করতে হলে কর্দমাক্ত ফুটপাতে নেমে যেতে হয় পথচারীদের। পথচারীদের মতে, এ স্থানে শিক্ষার্থীসহ হরেক রকমের লোকজন সড়ক দূর্ঘটনায় হতাহতের মত ঘটনা ঘটছে। এমনকি স্পীড ব্রেকার নির্মানের দাবী শিক্ষার্থীসহ এলাকাবাসী মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিল। সংশ্লিষ্ট কতৃপক্ষ নীরব দর্শকের ভূমিকা পালন করায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হচ্ছে। শিক্ষার্থীদের প্রশ্ন, আর কত দূর্ঘটনায় মৃত্যুবরণ করলে  স্পীড ব্রেকার নির্মান করবে। কবে হবে ড্রেন নির্মাণ। তাছাড়া দ্রুত এ সমস্যাগুলো সমাধানের দাবী সচেতন এলাকাবাসীর।ঈদগাঁও স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাহবুব আলম মাবু জানান, সরকারের উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে প্রত্যন্ত অঞ্চলের সমস্যা গুলোর প্রতি সংশ্লিষ্ট দপ্তরকে খেয়াল রাখতে হবে। অন্যতায় সরকারের প্রতি গ্রামগঞ্জের মানুষ আস্তা হারাতে বসবে,তাই স্বল্প সময়ের মধ্যে স্পীড ব্রেকার ও ড্রেন নির্মাণ করে সমস্যা সমাধানের দাবি জানাচ্ছি। অন্যদিকে ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক কাইয়ুম উদ্দিনের মতে, এলাকার লোকজনের দাবী যুক্তিযোক্ত। তারা মানববন্ধন সহ নানা কর্মসুচী পালন করেছে ন্যায্য দাবী আদায়ে। এখনো সে দাবী অপূর্ণ থেকে গেলো। স্থানীয় জনপ্রতিনিধি মিজানুর রহমান মুহসিনের মুঠোফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: