Sunday, 25 August 2019

হ্নীলার একটি গরীব মাদ্রাসার নাম হচ্ছে ক্বাব বিন মালেক (রঃ) আল ইসলামিয়া ফকিরাবাদ ও এতিমখানা মাদ্রাসা

মোঃ ইয়াছিন আরফাত হ্নীলা, টেকনাফ।

টেকনাফ উপজেলার অন্তর্গত হ্নীলা ইউপির একটি জরাজীর্ণ ও গরীব মাদ্রাসার নাম হচ্ছে হ্নীলা ক্বাব বিন মালেক (রঃ) আল ইসলামিয়া ফকিরাবাদ ও এতিমখানা মাদ্রাসা। ৩৫০ জন কোমলমতি শিক্ষার্থী নিয়ে অভাবের মাধ্যমে কার্যক্রম চালাচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ। যার মধ্যে মোট শিক্ষক রয়েছে ১২ জন। ২৫ আগস্ট রোজ রোববার সরেজমিনে গিয়ে কথা হয় মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা তারেক বিন ফকিরের সঙ্গে। তার সাথে কথা বললে তিনি মাদ্রাসার  বিভিন্ন সমস্যার কথা কান্নাজড়িত কন্ঠে তুলে ধরেন। তারা আরও বলেন, বাচ্চাদের পড়ার ভবন, টয়লেট সমস্যা, চারদিকে ঘেরা, ফ্যান সমস্যাসহ অনেক অভাব পুরণ করতে পারছিনা। ছাউনী ভাল না থাকায় শিক্ষার্থীরা বৃষ্টির পানিতে ভিজে ভিজে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা তারেক বিন ফকিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে বলেন, কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যেতে আমরা হিমশিম খাচ্ছি। তাই শিক্ষার্থীদের কথা চিন্তা করে দুহাত তুলে সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি।

অবশেষে সকলে মাদ্রাসাটির অভাব পূরণ করতে উখিয়া-টেকনাফের মাননীয় সাংসদ শাহীন আক্তার বদি, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল হাসান, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাঃ আবুল মনসুর, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ এমদাদ হোসেন চৌধুরী, ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীসহ দানশীল ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এনজিওসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: