আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-
বাফুফের নির্বাহী কমিটি সভা করে ঘরোয়া ফুটবলের ক্যালেন্ডার অনুমোদন দিয়েছিল জুনের ২১ তারিখ। বাফুফের নির্বাহী কমিটির সেই সভার সিদ্ধান্ত পাল্টে দেয় তাদেরই স্ট্যান্ডিং কমিটি (প্রফেশনাল ফুটবল লিগ কমিটি) পরের মাসের ১৩ তারিখে। (২৪আগস্ট) শনিবার বাফুফের নির্বাহী কমিটি সভা করে নির্ধারণ করেছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের তারিখ। সভার পর বাফুফে অফিসিয়ালি ঘোষণা করে ২২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হবে জাতির পিতার নামের এই আন্তর্জাতিক টুর্নামেন্ট। কিন্তু ২৪ ঘন্টা পার না হতেই সেই বদলে যায় সেই সিদ্ধান্ত। বঙ্গবন্ধু গোল্ডকাপ ঠিক কবে শুরু হবে তা এখন অনিশ্চিত।
চট্টগ্রাম আবাহনী বেশ কিছুদিন ধরে অনানুষ্ঠানিকভাবে অক্টোবরে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ আয়োজনের কথা বলে আসছিল। সেভাবে ক্লাবটি বিদেশি দলগুলোকেও আমন্ত্রণ জানিয়েছে। আর বাফুফের ক্যালেন্ডার অনুযায়ী বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরু হওয়ার কথা ছিল ২৫ সেপ্টেম্বর।
কিন্তু বাফুফে শনিবার হঠাৎ করেই বঙ্গবন্ধু গোল্ডকাপ এক মাস পিছিয়ে ২২ অক্টোবর শুরুর সিদ্ধান্ত নেয়। আজ (রোববার) দুপুরে বদলে যায় সেই সিদ্ধান্ত। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের আয়োজক চট্টগ্রাম আবাহনীর চেয়ারম্যান আবদুল লতিফ এমপি ও মহাসচিব শামসুল হক চৌধুরীর সঙ্গে( ২৫আগস্ট) দুপুরে আলোচনায় বসেছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ ও বঙ্গবন্ধু গোল্ডকাপের পৃষ্ঠপোষক কে-স্পোর্টসের সিইও এম ফাহাদ করীম।
সেই আলোচনায়ই বাফুফের নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। বঙ্গবন্ধু গোল্ডকাপের পরিবর্তে এখন অক্টোবরে হবে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ। ১৯ অক্টোবর চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলের নামের এই টুর্নামেন্ট।
বাফুফের নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত ২৪ ঘন্টার মধ্যে কিভাবে বদলে গেলো তা নিয়ে প্রশ্ন করা হলে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘বাফুফের সভায় বঙ্গবন্ধু গোল্ডকাপের তারিখ চূড়ান্ত করা হয়নি। ওটা ছিল খসড়া।’ যদিও বাফুফে আনুষ্ঠানিকভাবেই বঙ্গবন্ধু গোল্ডকাপের তারিখ (২২ অক্টোবর) থেকে( ২ নভেম্বর) গণমাধ্যমে সরবরাহ করে।
বাফুফের সভাপতির সঙ্গে আলোচনা শেষে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের আয়োজক চট্টগ্রাম আবাহনীর মহাসচিব শামসুল হক চৌধুরী বলেছেন, ‘৮ দল নিয়ে হবে টুর্নামেন্ট। ৬ দল নিশ্চিত, বাকি দুইটি দলের ব্যবস্থা করে দিতে আমরা বাফুফেকে অনুরোধ করেছি। ভারতের ইস্টবেঙ্গল, মোহনবাগান, মালদ্বীপের টিসি স্পোর্টস, বাংলাদেশের বসন্ধরা কিংস, আবাহনী ও চট্টগ্রাম আবাহনী খেলবে। বাফুফেকে বলেছি মালয়েশিয়া ও থাইল্যান্ড থেকে দুটি দলের ব্যবস্থা করতে। ওখানে দুটি না পেলে আমরা কলকাতা মোহামেডানকে বিবেচনায় আনবো। এ ক্লাবটি খেলতে আগ্রহী।
অক্টোবরে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ হলে বঙ্গবন্ধু গোল্ডকাপ কবে? তা এখনো ঠিক হয়নি। তবে নভেম্বরের শেষ ১০ দিনেই এই টুর্নামেন্ট করবে বাফুফে। কারণ ১-১০ ডিসেম্বর আছে সাউথ এশিয়ান গেমস। তার আগেই শেষ করতে হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ। ১৮ থেকে ২৭ নভেম্বর টুর্নামেন্টের তারিখ ধরে কাজ শুরু করবে বাফুফে।
Sunday, 25 August 2019
Author: coxjournal
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.


0 coment rios: