আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-
চালকের লাইসেন্স নেই,তবু চালাচ্ছেন বাস এর মত হেভি যান। সোমাবার (২৬ আগস্ট) আনুমানিক ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত-১২ পরিচালিত হয় নগরীর বেশ কিছু পয়েন্টে।
এ সময়, লাইসেন্সবিহীন চালককে বাস চালাতে দেয়ার অপরাধে ২ চালককে ২ মাস করে কারাদণ্ড দিয়েছেন বিআরটিএ, চট্টগ্রাম এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস, এম, মনজুরুল হক।নগরীর টাইগার পাস মোড়ে পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ডাদেশ দেন তিনি। পাশাপাশি ফিটনেসবিহীন বাসটিও জব্দ করা হয়।সকাল থেকেই নির্বাহী ম্যাজিস্ট্রেট এস, এম, মনজুরুল হক নগরীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে আসছেন বলে জানা যায়। অভিযানে বিশেষ করে যা দেখা হয়েছে গাড়ির ফিটনেস, পারমিট, ট্যাক্স টোকেন না থাকা এবং বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ। বাড়তি ভাড়ার অপরাধে ১১ নং রুটের দুটি বাসসহ অপর ১০টি পরিবহনকে ৩০ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।
সব মিলিয়ে সোমবারের অভিযানে মোট ৪০ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত দুই চালকের মধ্যে মোঃ সুমন (২০) ৬ নং রুটে চলাচলকারী লুসাই পরিবহনের চট্টমেট্রো জ ১১-২০১৩ নম্বরযুক্ত বাসটির ড্রাইভার। বাসটির সামনের কাচ, জানালার কাচ ভাঙা এবং সামনের বডি লক্কর ঝক্কর দেখে থামানোর পর দেখা যায় চালকের কোন লাইসেন্সও নেই।
ড্রাইভার এর সাথে কথা বলে জানা যায়, সে বাসটির নিয়মিত চালক নয়, বদলি চালক। সে জানায় সে বাসের নিয়মিত চালকের কাছ থেকে নিয়ে বাসটি চালায়।ড্রাইভার জানায় মালিক কাজ করেনা,আমরাও ফিটনেস গাড়ি চালাতে চাই।
এ ব্যাপারে বিআরটিএ’র ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক জানান, বাসটির বদলি চালকের মাধ্যমে আমরা আসল চালক কে আনতে সক্ষম হই।তার নাম জাহেদুল ইসলাম।তাহকে মোবাইল কোর্টে হাজির করে দন্ডিত করা হয়। নিয়মিত চালক যে বাসটি বদলি চালকের হাতে তুলে দিয়েছে এ বিষয়ে বাসটির মালিক কিছুই জানতেন না। মোটরযান অাইন অনুসারে লাইসেন্স ছাড়া গাড়ি চালানো এবং লাইসেন্সবিহীন চালককে গাড়ি চালাতে দেয়া দুটোই অপরাধ। তদুপরি, লাইসেন্সবিহীন চালক কর্তৃক গণপরিবহন চালনা করা অত্যন্ত বিপদজনক। এমতাবস্থায়, লাইসেন্স ছাড়া বাস চালানোর অপরাধে মোঃ সুমন (২০), পিতাঃ কামরুল ইসলাম, রাণীনগর, ডাকঃ দায়নগর, উপজেলাঃ শিবগঞ্জ, জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ কে ২ মাসের এবং লাইসেন্সবিহীন চালককে বাস চালাতে দেয়ার অপরাধে উক্ত বাসের নিয়মিত চালক মোঃ জাহেদুল ইসলাম (২২), পিতাঃ রুহুল আমিন, গ্রামঃ গাগড়া, ডাকঃ জুলগাঁও উপজেলাঃ ঝিনাইগাতী, জেলাঃ শেরপুর কে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ফিটনেসবিহীন বাসটিও জব্দ করে আদালতের জিম্মায় দিয়েছি।তিনি আরো বলেন,লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন মোটরযান ও বাড়তি ভাড়ার বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।যাত্রীদের ফোনেও আমরা দ্রুত সাড়া দিয়ে সমস্যা সমাধান করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করছি।
Tuesday, 27 August 2019
Author: coxjournal
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.


0 coment rios: