ঢাকার গাবতলী পশুর হাটে মারা গেছে পাঁচ লাখ টাকা দামের একটি গরু। গরুর মালিক মেহেরপুরের গাংনী উপজেলার কেশবনগর গ্রামের আব্দুর রাজ্জাক মন্ডল।
৩০ মণ ওজনের গরুটির মালিক আব্দুর রাজ্জাক আদর করে নাম দিয়েছিলেন টাইগার।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে তীব্র গরমে টাইগারের মৃত্যু হয়েছে বলে জানান মালিক। ৪/৫ লাখ টাকায় গরুটি বিক্রি হত বলেও জানান তিনি।
এই ঘটনায় আব্দুর রাজ্জাক পাগল প্রায়। অনেকদিন যাবৎ ধরে ফিজিয়ান জাতের এই গরুটি লালন পালন করে ভাল দরের আশায় গাবতলী পশুর হাটে নিয়ে গিয়েছিলেন তিনি।
আব্দুর রাজ্জাক বলেন, 'সকাল থেকে খাওয়া দাওয়া বেশ ভালোই করেছে টাইগার। দুপুরে গোসলের পর আবার খেতে দেই। এরপরে হাঁসফাঁস করে। ধপাস করে মাটিতে পড়ে মারা যায়। কাউকে ডাকার সুযোগ দেয়নি।
Tuesday, 6 August 2019
Author: coxjournal
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.


0 coment rios: