এন এ মিন্টু:
আজ দুপুর ১২ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লোহাগাড়ায় হানিফ পরিবহনের বাসের ধাক্কায় মো. ওমর উল্লাহ (১২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। চুনতি সুফি নগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওমর উল্লাহ চুনতি ইউনিয়নের সুফি নগর এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে ও চুনতি সুফি নগর প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র বলে জানা গেছে। দোহাজারী হাইওয়ে থানার (ওসি) আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওমর উল্লাহ চুনতি বাজারে ঘরের জন্যে বাজার করতে গিয়েছিল । সেখান থেকে বাড়ি ফেরার পথে মহাসড়ক পার হওয়ার সময় হানিফ পরিবহনের’ (চট্টমেট্রো-গ ১১- ১১৬৩) একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পরই স্থানীয়রা ছুটে আসেন। এ সময় বাসটিকে আটক করা গেলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়।পরে গাড়িটা দোহাজারী হাইওয়ে ফাড়িতে নিয়ে যায়।
Tuesday, 6 August 2019
Author: coxjournal
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.


0 coment rios: