Monday, 19 August 2019

চট্টগ্রামে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় আড়াই লাখ টাকা জরিমানা



আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-

নগরীর বাকলিয়া থানাধীন এলাকাসমূহে বিদ্যুৎ বিল বকেয়া ও অবৈধ বিদ্যুৎ ব্যবহার করায় ৯টি মামলা ও আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্বে দেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের বিদ্যুৎ আদালতের (উত্তর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোহিনুর আক্তার। আজ সোমবার (১৯ আগস্ট) দুপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২১ লাখ ৩৭ হাজার ৫৪৪ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ও অবৈধ বিদ্যুৎ ব্যবহার করায় রোববার নগরীর বাকলিয়া এলাকায় ৯টি মামলা ও ৯টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযান পরিচালনা করা হয় বাকলিয়ার সৈয়দশাহ রোড, ময়দার মিল মোড়, বৌ-বাজার খাজা হোটেল এলাকা, আফগান মসজিদ এলাকা, দেওয়ান বাজার ও চকবাজার এলাকায়। এ সময় অবৈধ বিদ্যুৎ ব্যবহার করায় চকবাজারের ডায়মন্ড মার্কেটের মালিক মো. আইয়ুবকে জরিমানা করা হয় দুই লাখ পঞ্চাশ হাজার টাকা।
এ সময় অভিযানে উপস্থিত ছিলেন বিক্রয় ও বিতরণ বিভাগ বাকলিয়ার নির্বাহী প্রকৌশলী শেখ কাওছার মাছুম, উপ-বিভাগীয় প্রকৌশলী জালাল উদ্দীন, সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, মাঈনুল আমীন খাঁন, ফরিদুল আলম, উপ-সহকারী প্রকৌশলী কাওসার আহমেদ, রায়হানুর রহমান রোহেল, প্রমুখ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: