হ্নীলায় মানববন্ধন ও পথসভা সম্পন্ন
মোঃ ইয়াছিন আরফাত হ্নীলা, টেকনাফ।
টেকনাফের হ্নীলায়, ১৫'ই আগষ্ট বঙ্গবন্ধু হত্যা মামলা ও ২১'ই আগষ্ট গ্রেনেড হামলার বাকি আসামীদের বিচার কার্যকর করার দাবীতে মানববন্ধন ও পথসভা সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। কামরুল ইসলাম রাজুর- সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্বে বক্তব্য রাখেন, ওয়াজ করিম, এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন হ্নীলার নবনির্বাচিত চেয়ারম্যান সকলের প্রিয় মুখ রাশেদ মোহাম্মদ আলী। আরো বক্তব্য রাখেন- সিরাজুল ইসলাম, লুৎফুর রহমান সিকদার, আবু ছিদ্দিক আতিক, ফরহাদ মাহমুদ, ও বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ছাত্রনেতা তারেক মাহমুদ রনি সহ অন্যান্যরা। আয়োজনে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, হ্নীলা ইউনিয়ন শাখা। এবং উক্ত অনুষ্ঠানের শেষে ঘোষণা করা হয়। আগামীকাল ২৩'ই আগষ্ট ০৪:০০ টায় হ্নীলা স্টেশন চত্বরে। রাজাকারের সন্তান ও ইয়াবা ব্যবসায়ীদের পদ-পদবী বাতিলের দাবীতে বিশাল বিক্ষোভ মিছিল করা হবে।


0 coment rios: