চট্টগ্রাম খুলশি থানা এলাকায় চুরি হওয়া স্বর্ণ-টাকা উদ্ধার, গ্রেফতার ১
আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-
চট্টগ্রাম নগরীর খুলশি থানা এলাকায় লালখান বাজার মতিঝর্ণা টাংকির পাহাড় থেকে নুর হোসেন (৪০) নামে এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে চুরি হওয়া স্বর্ণ ও টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোরে খুলশী থানাধীন মতিঝর্ণা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রান তালুকদার।
চোর নুর হোসেন মতিঝর্ণা টাংকির পাহাড় এলাকার লাল মিয়ার ছেলে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ‘গত ১১ আগস্ট লালখান বাজার ওসমানিয়া ভবনের বাসিন্দা ফয়েজ আহমদ ঈদের ছুটি কাটাতে বাড়িতে যান। (১৮ আগস্ট) বাড়ি থেকে ফিরে বাসায় ঢুকে দেখতে পান আলমারি ভাঙা ও জিনিসপত্র অগোছালো। তার বাসা থেকে পাঁচ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ ২৮ হাজার টাকা চুরি হয়।
ওসি বলেন, ২০ আগস্ট ফয়েজ আহমদ খুলশী থানায় অভিযোগ করেন। পরে পু্লিশ তদন্তে নেমে চোর নুর হোসেনকে শনাক্ত করে। নুর হোসেনকে গ্রেফতারের পর তার দেখানো মতে চুরি হওয়া পাঁচ ভরি স্বর্ণ ও নগদ ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি বলেন, নুর হোসেন পুলিশকে জানিয়েছে- ফয়েজ আহমদের বাসায় তিনজন মিলে চুরি করে। এ চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে বাসা-বাড়িতে চুরির সঙ্গে জড়িত। এ চক্রে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।


0 coment rios: