Saturday, 24 August 2019

শিক্ষা উপমন্ত্রীর চশমাহিলের বাসভবনে ভারতীয় উপ-হাইকমিশনার সাক্ষাৎ


আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

শনিবার(২৪ আগষ্ট) সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি’র সাথে তাঁর চশমাহিলের বাসভবনে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী।
সৌজন্য সাক্ষাতে দুজনেই বাংলাদেশ এবং ভারত পরস্পরের মধ্যে চমৎকার সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
এছাড়াও ভবিষ্যতে দুই দেশের মধ্যে পারস্পরিক সমঝোতা এবং সহযোগিতা আরো উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এমনি আশাবাদ প্রকাশ করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: