Saturday, 24 August 2019

নগরীর আবাসিক হোটেলে থেকে অস্ত্রসহ গ্রেফতার ১১ ডাকাত


আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

চট্টগ্রাম মহানগরীর লালদীঘি এলাকার একটি আবাসিক হোটেল থেকে সশস্ত্র ১১ ডাকাতকে পুলিশ আটক করেছে।
শনিবার(২৪আগস্ট)  মধ্যরাতে কোতোয়ালি থানাধীন লালদীঘি এলাকায় আবাসিক হোটেল ‘তুনাজিনে’ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত মো. কামরুজ্জামান জানান, মধ্যরাতে গোপন খবর পেয়ে লালদীঘি এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে সশস্ত্র ১১ ডাকাতকে আটক করা হয়।
তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, তারা ডাকাতির উদ্দেশে ওই হোটেলে অবস্থান করছিলেন। আটক ডাকাতদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: