Sunday, 5 April 2020

ছাত‌কে সামাজিক দুরত্ব বৃদ্ধি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত, কিন্তু বন্ধ হ‌চ্ছে না ক্রি‌কেট খেলা


সুনামগঞ্জ প্রতিনিধিঃ
ছাত‌কে করোনা ভাইরাস সংক্রমন প্র‌তি‌রো‌ধে ও
সামাজিক দুরত্ব বৃদ্ধি এবং বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপ‌জেলা প্রশাসনের অভিযান অব্যাহত র‌য়ে‌ছে। স্থানীয় জনসাধর‌নের মা‌ঝে গনস‌চেতনতা সৃ‌ষ্টির ল‌ক্ষে সরকা‌রের নি‌র্দেশনা অনুযায়ী হ্যান্ড মাইক হ‌াতে নি‌য়ে প্রচারনা চা‌লি‌য়ে নি‌জের জীব‌নের ঝুঁ‌কি নি‌য়ে দিন রাত কাজ ক‌রে যা‌চ্ছেন উপ‌জেলা‌ নির্বাহী কর্মকর্ত মোহাম্মদ গোলাম ক‌বির ও সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল।

করোনা ভাইরাস প‌রি‌স্থি‌তি‌তে ব্যবসায়ীরা যাতে খাদ্য মজুত করে কৃত্রিম সঙ্কট তৈরি করতে না পারে ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যা‌তে কেউ বাড়াতে না পারে এবং বিদেশ ফেরত প্রবাসী ব্যা‌ক্তি‌দের হোম কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা সহ সকলস্থা‌নে জনসমাগম বন্ধ কর‌তে সতর্কতা মূলক ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে ইউএনও মোহাম্মদ গোলাম ক‌বি‌রের নেতৃ‌ত্বে উপ‌জেলা প্রশাসন কাজ ক‌রে যা‌চ্ছেন। এ ল‌ক্ষে ছাতক শহরসহ  পৌরসভার নোয়ারাইবাজার, উপ‌জেলার জাউয়াবাজার, গো‌বিন্দগঞ্জবাজার, গো‌বিন্দগঞ্জ প‌য়েন্ট, হাসনাবাদবাজার, ধারনবাজার,  দোলারবাজার, বড়কাপনবাজার, বড়কাপন প‌য়েন্ট, চরমহল্লাবাজার ও কালারুকাবাজার, সিরাজগঞ্জবাজার, খামারগাওঁবাজারসহ উপ‌জেলার বিভিন্ন হাট-বাজার ও গুরুত্ব পূর্ণ প‌য়েন্ট গুলো‌তে প্রতি‌দিনই ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্য‌মে অপরাদ বি‌বেচনায় অর্থ দন্ড বা উভয় দ‌ন্ডে দ‌ন্ডিত ক‌রে আস‌ছেন। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি জনসাধারণকে সচেতনতা মূলক পরামর্শ প্রদান ক‌রে যা‌চ্ছেন প্রাত‌নিয়ত । এতে থানা পু‌লি‌শের সদস্যরাও সহ‌যো‌গিতা কর‌ছেন।

এ‌দি‌কে, সহকারী পু‌লিশ সুপার(ছাকত সা‌র্কেল) বিল্লাল আহমদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃ‌ত্বে পু‌লিশ প্রসাশ‌নের সদস্যরাও ক‌রোনা ভাইরাস সংক্রামন প্র‌তি‌রো‌ধে গনস‌চেতনতা বৃ‌দ্ধি কর‌তে এবং সরকা‌রের সকল কার্যক্রম বাস্তবায়‌নের ল‌ক্ষে ক‌রোনা ভাইরাস মোকা‌বেলায় তাদের জীবনের ঝুঁ‌কি নি‌য়ে‌ে দিন রাত কাজ ক‌রে যা‌চ্ছেন এখা‌নে। আবার কখ‌নো কখ‌নো পু‌লি‌শের পক্ষ থে‌কে পথচারী, রিক্সা চালক ও বি‌ভিন্ন আট বাজা‌রে বসবাররত অসহায় মানু‌ষের মা‌ঝে মানবিক সহায়তা কার্যক্রম প‌রিচালনা করতেও দেখা ‌গে‌ছে ।

অপর‌দি‌কে, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে সেনাবাহিনীর সদস্যরা ছাতক শহর ও বিভিন্ন হাটবাজারের অ‌লি গ‌লি‌সহ উপ‌জেলার গ্রাম অঞ্চ‌ল গু‌লো‌তে টহল দিতে দেখা গে‌ছে। সেনাবাহী‌নির সদস্য হ্যান্ড মাইক দিয়ে জনগণকে সরকা‌রে হোম কোয়া‌রেন্ট‌িন মে‌নে ঘরে থাকার আহ্বান জানা‌চ্ছেন। পাশাপাশি ক‌রোনা ভাইরা‌সে আতঙ্কিত না হ‌য়ে গনসচেতনতা ও পরিস্কার-পরিচ্ছন্ন থাকা এবং সামাজিক দূরত্ব বজায় রাখে বাসা বা‌ড়ি‌তে  অবস্থান করার জন্য পরামর্শ দি‌চ্ছেন।
সেনাবাহিনীর সদস্যরা টহলে আসার পর থেকে ছাতক শহর সহ উপ‌জেলার হাটবাজারে ফার্মেসী, কাঁচাবাজার, মুদি দোকান, খোলা থাক‌লেও অন্যান্য সব ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ আছে। জনসাধারনে সমাগমও ক‌মেছে। শহ‌রে রিক্সা চলা চলও বন্ধ র‌য়ে‌ছে।

ত‌বে এখ‌নো পর্যন্ত ক্রি‌কেটসহ বি‌ভিন্ন খেলা ধুলা বন্ধ হ‌চ্ছে না। ছাতক ডিগ্রী ক‌লেজ মাঠসহ পৌর শহ‌রের একা‌ধিক মা‌ঠে এবং উপ‌জেলার বি‌ভিন্ন ইউ‌নিয়‌নের খেলার মাঠ গু‌লো‌তে দলে দ‌লে ক্রি‌কেট খেল‌তে দেখা গেছে। এসব মা‌ঠে স্থানীয় স‌চেন লোকজন খেল‌তে নি‌ষেধ কর‌লেও তা মান‌ছে না খে‌লোয়ার রা। ‌নি‌ষেধকারী ব্যা‌ক্তির সা‌থে কোন কোন মা‌ঠে উ‌ল‌টো বিত‌র্কে জ‌ড়ি‌য়ে যে‌তেও দেখা গে‌ছে খে‌লোয়ার দের‌কে। এসব মা‌ঠে খেলা ব‌ন্ধে প্রশাস‌নের হস্থ‌ক্ষেপ কামনা কর‌ছেন স্থানীয় একা‌ধিক স‌চেতন লোকজন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: