ছাতকে কর্মহীন ও হতদরিদ্র’র মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন ব্যবসায়ী সাহেদ মিয়া
জামরুল ইসলাম রেজা,
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী রুপ ধারন করেছে। বাংলাদেশে ও ইতিমধ্যে এই ভাইরাসের প্রভাব দেখা মিলছে। করোনা ভাইরাস সংক্রমন রোধে সারা দেশ যখন লকডাউন,
তখন উনার নিজ অর্থায়নে কর্মহীন হয়ে ঘরে থাকা উনার নিজের ওয়ার্ডের বেশ কয়েকটি হতদরিদ্র ফ্যামিলির মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ছাতক পৌরসভার ৩ নং ওয়ার্ডের নোয়ারাই গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহেদ মিয়া।
বুধবার(১লা এপ্রিল) নিত্য প্রয়োজনীয় খাদ্য যেমন- পাঁচ কেজি চাল সহ তেল, পেঁয়াজ ,আলু ডাল সাবান ইত্যাদি খাদ্যসামগ্রীর প্যাকেট হতদরিদ্র পরিবারের হাতে তুলে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজকর্মী তোফায়েল আহমেদ, ছাত্রনেতা ইমন, কবির মিয়া ও আকিল মিয়া প্রমুখ।
পরে এক বিবৃতিতে শাহেদ মিয়া বলেন, করোনা ভাইরাসের মোকাবেলায় সরকারের পাশাপাশি, সচেতন ও মধ্য আয়ের মানুষ প্রত্যেকে নিজ নিজ এলাকা থেকে অসহায় কর্মহীন দিনমজুর মানুষের পাশে দাঁড়াতে হবে, এবং আমি আমার সাধ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি আপনারা আসুন সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন এতে করে কেউ না খেয়ে থাকবে না এবং এই করোনা ভাইরাসের মোকাবেলায় সবাই নিজ নিজ ঘরে অবস্থান করুন। সরকারের নির্দেশ ও আইন মেনে চলুন।


0 coment rios: