কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিমের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ
প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোরশেদ হোসাইন তানিমের উদ্যোগে ১৫০ টি দরিদ্র অসহায় পরিবারের মধ্যে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে৷ আজ বিকালে দরিদ্র এইসব পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, তেল, পেয়াজ ও সচেতনার জন্য মাস্ক বিতরণ করেন তিনি৷
এই সময় তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়েছে কক্সবাজারের অসংখ্য দরিদ্র লোকজন৷ যার যার অবস্থান থেকে সামর্থবান সকলে এগিয়ে আসলে এই দরিদ্র লোকগুলো দু'বেলা খেয়ে বেচে থাকতে সক্ষম হবে৷ এছাড়াও তিনি খাবার সামগ্রী বিতরণের সময় সকলকে স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করার আহবান জানান।


0 coment rios: