মহেশখালীতে বিদেশ ফেরতদের হোম কোয়ারেনটাইন পরিদর্শন করলেন ইউএনও
মোহাম্মদ নূরুচ্ছফা জাহেদ, মহেশখালী:
মহেশখালীতে বিদেশ ফেরত প্রবাসীদের হোম কোয়ারেনটাইন পরিদর্শন করলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামিরুল ইসলাম। তিনি ২২ মার্চ দুপুরে মহেশখালীর কুতুবজোমের পশ্চিম পাড়া, দৈলার পাড়া, তাজিয়া কাটা ও ঘটিভাঙ্গা এলাকায় বিদেশ ফেরত প্রবাসীদের বাড়ী বাড়ী গিয়ে তাদের হোম কোয়ারেনটাইনে থাকা নিশ্চিত করেন ও পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার বলেন, বিদেশ ফেরত লোকদেরকে ১৪ দিন হোম কোয়ারেনটাইনে থাকতে হবে। এসময়ে তার সাথে পরিবারের অন্য সদস্যদের মেলামেশা বন্ধ রাখতে হবে। করোনা ভাইরাস সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। উপজেলা নির্বাহী অফিসার আরো বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নেই। তাই যার যার অবস্থান থেকে গুরুত্বসহকারে মাস্ক ব্যবহার, হ্যান্ড ওয়াশ সহ স্বাস্থ্য সচেতনতায় উদ্বুদ্ধ করতে হবে। বিভিন্ন বাজার এলাকায় তিনি সচেতনতামূলক লিফলেটও বিতরণ করেন।
এসময় সরকারি কর্মকর্তা, আইন শৃংখলা বাহিনীর সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও মিডিয়াকর্মীগণ উপস্থিত ছিলেন।


0 coment rios: