Monday, 30 March 2020

রাউজানে আগুনে পুড়েছে ১১ কাঁচা বসতঘর


আব্দুল করিম
চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান

রাউজান উপজেলার কাগতিয়া গোলজার পাড়া এলাকায় বৈদ্যুতিক গোলযোগের আগুনে বিভিন্ন মালিকের ১১টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) ভোর ৫ টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ৭টা ৪৫ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এছাড়া ফায়ার সার্ভিস আনুমানিক ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আগুন লাগার খবর পেয়ে রাউজান ফায়ার স্টেশনের ইনচার্জ আশরাফুল ইসলামের নেতৃত্বে ২টি এবং হাটহাজারী ফায়ার স্টেশনের ১টি গাড়ি পাঠানো হয়।সকাল পৌনে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং আনুমানিক ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়। তবে কেউ হতাহত হয়নি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: