Tuesday, 3 March 2020

রামুর জোয়ারিয়ানালায় মারছা-মাইক্রো মুখোমুখি সংঘর্ষ নিহত ১, আহত ৪



নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের রামু উপজেলার
জোয়ারিয়ানালা গুচ্ছ গ্রাম নামক স্থানে চট্টগ্রামগামী মারছা পরিবহনের একটি বাসের (নাম্বার-১১১-২৭৭) সাথে কক্সবাজারমুখী দ্রুতগামী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৪ জন আহত হয়েছে। মঙ্গলবার ৩ মার্চ সকাল পৌনে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি রামু থানার ওসি আবুল খায়ের সিবিএন-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আরো জানান, নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে রামু থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতাল ও রামু হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: