সুনামগন্জ পৌরসভার পরিশ্রমী মেয়র, মেয়র নন যেনো শহরবাসীর কর্মি। উন্নয়ন বান্ধব গতিময় সেবক।
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
দিনরাত সকল উন্নয়ন নিজে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তদারকি করেন।তার বড় ভাই মনোয়ার বখত নেকও এমন আগ্রাসী গনমুখী চেয়ারম্যান ছিলেন।দুইবারের মেয়র আওয়ামীলীগনেতা আইয়ুব বখত জগলুল ও দক্ষ প্রশাসক হিসেবে রাজনীতিতে সাহস সততা দেখিয়ে দুবার মেয়র হয়েছিলেন।দুই ভাই অকালে মারা গেছেন।তাদের বাবা হোসেন বখত ছিলেন দুর্ধর্ষ সাহসী আমৃত্যু আওয়ামীলীগনেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক।জগলুলের পর নাদের মেয়র নির্বাচিত হন।
এবার করোনা ভাইরাসের আক্রমনে যখন পৃথিবীর মানুষ বিষাদগ্রস্হ, বিপন্ন, আতংকিত এবং করুন মৃত্যুর যন্ত্রনা ও লাশের ভারি মিছিল বহন করছে ইউরোপ আমেরিকা সহ উন্নত রাষ্ট্র।যখন ধর্মযাজক থেকে ইমাম চিকিৎসক মারা যাচ্ছেন চিকিৎসাবিহীন এ ভাইরাসে।রাজপুত্র থেকে রাষ্ট্রনায়ক হয়ে কত মানুষ আক্রান্ত হচ্ছেন লাখের সংখ্যায়।কোয়ারেন্টাইনে গেছে মানব জাতি,লকডাউনে কার্যত অচল পৃথিবী যখন,তখন অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে লড়ছেন।
সুনামগন্জ পৌরসভার মেয়র নাদের বখত সেখানে তার শহরবাসীর জীবন নিরাপদ রাখতে,সুরক্ষা দিতে, জীবানুমুক্ত রাখতে লড়ছেন ঝুঁকির মুখে।মানুষকে ভালোবাসা,নিজেকে বিপদে উজার করে নিবেদিত করার চেয়ে বড় ইবাদত আর কি হতে পারে?পৃথিবীর অনেকের মতোন,দেশের দু:সময়ে লড়াকু যোদ্ধাদের সাথে আমাদের ছোট ভাই নাদের পিছিয়ে নেই।শহরকে জীবানুমুক্ত রাখতে ফায়ারব্রিগেডের কর্মিদের নিয়ে নিজে শহরের অলিগলিতে জীবানুনাশক ওষুধ স্প্রে করতে অনন্যসাধারন ভূমিকা রাখছে।আল্লাহ নাদেরসহ সবার পরিশ্রম কবুল করে মানুষকে হেফাজতে রাখুন।নাদেরের এ সাহস আমরা ভুলবোনা।আল্লাহ করুনাময় তাকে সহ সবাইকে নিরাপদ রাখুন।নাদেরকে আমি বলেছি তুমি তোমার কর্মিসহ পিপিই নিয়ে মুভ করো।কে কি বললো দেখার দরকার নেই।নিরাপদ থাকতে হবে নিজেকে।এ ভয়ংকর ভাইরাসে একজন আক্রান্ত মানে অনেকেই আক্রান্ত হওয়া।


0 coment rios: