মহেশখালীতে ওসি প্রভাষ চন্দ্র ধর'র সচেতনতা মূলক অভিযান
মোহাম্মদ নূরুচ্ছফা জাহেদ, মহেশখালী:
মহেশখালীতে বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি করায় মহেশখালী থানার অফিসার্স ইনচার্জ জনাব প্রভাষ চন্দ্র ধরের বিশেষ অভিযান সর্বপ্রথম পৌরসভা গোরকঘাটার চৌরাস্তার মোড়ে এবং গোরকঘাটা চাল বাজারে দ্বিতীয়ত বড় মহেশখালী নতুন বাজারে ব্যবসায়ীদের উদ্দেশ্য তিনি কড়া বক্তব্য রাখেন। তিনি বলেন যদি কোন ব্যবসায়ী পণ্যের অতিরিক্ত দাম রাখেন তাহলে তিনি কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে ঘোষনা করেন। বিশেষ করে চাউল ব্যবসায়ীদের উদ্দেশ্য কড়া হুশিয়ারি পেশ করেন। তাছাড়া তিনি একই সাথে বিদেশ ফেরত প্রবাসীদের উদ্দেশ্য বলেন তারা যেন মিনিমাম ১৪ দিন যাবত হোম কোয়ারেইন্টেনে থাকেন এমনকি পরিবারের কারও সাথে যেন দহরমমহরম না করেন অর্থাৎ আলাদা বিছানা, আলাদা খাওয়ার ব্যবস্থা, আলাদা টয়লেট ইত্যাদি সবকিছু যেন আলাদা হয়। তাছাড়া উপস্থিত সবাইকে অনুরোধ করেন তারা যেন বিদেশ ফেরত কারও সাথে কোলাকুলি, হ্যান্ডশেক ইত্যাদি কিছু না করেন। সবসময় দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে অনুরোধ করেন। বিদেশ ফেরত কেউ যদি হোম কোয়ারেইন্টেন না মানেন তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে ঘোষনা করেন। সর্বোপরি উপস্থিত সবাইকে করুনা ভাইরাস সম্পর্কে সচেতন হওয়ার জন্য অনুরোধ করেন।
এমন অভিযানে মহেশখালীবাসী উনাকে সাধুবাদ জানান।


0 coment rios: