Monday, 2 March 2020

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক-১। প্রায় ছয় লক্ষ টাকার পাথর জব্দ।



সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে অবৈধভাবে টিলা কাটার অপরাধে অভিযান চালিয়ে ১ জন আটক, ও প্রায় ছয় লক্ষ টাকার পাথর জব্দ  করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ ফেব্রুয়ারি ) বিকেলে ইসলামপুর ইউনিয়নের কুমারদানি ও হাদাটিলায় অবৈধভাবে টিলা কাটা, পাথর মজুতকরণ ও পাথর বিক্রয়ের জন্য এ অভিযান চালানো হয়। এ সময় এসব অপকর্মে জড়িত থাকার অপরাধে হাঁদাটিলা গ্রামের মৃত তছই মিয়ার ছেলে আব্দুল মিয়া(৬৩) কে আটক করা হয় এবং মৃত হরমুজ আলীর ছেলে আকবর আলীর প্রায় ৪ লক্ষ টাকার পাথর জব্দ, এবং মৃত তুরাব উল্লার ছেলে দিলোয়ার হোসেনের ১ লক্ষ টাকার পাথর ও নেছার আলীর ছেলে দিলাল হোসেন এর ১ লক্ষ টাকার পাথর, মোট ছয় লক্ষ টাকার পাথর জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

ছাতকের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল ঘটনার সত্যতা শিকার করে জানান, আটকৃত আব্দুল কে বন আইন ১৯২৭ ধারায় ২০  দিনের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ছাতকের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: