জুতার তলায় ইয়াবা
আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি
চট্রগ্রাম নগরের কোতোয়ালির কেসিদে রোড এলাকায় মো. ফারুক (২০) নামে এক মাদক
ব্যবসায়ীর দুই পায়ের জুতার তলা থেকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তাকে নগর গোয়েন্দা পুলিশ (উত্তর) আটক করে। এসময় তার কাছে ৯শ’৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ফারুক টেকনাফের নয়াপাড়ার জাফর আলমের ছেলে বলে জানা গেছে।
নগর গোয়েন্দা (উত্তর) পুলিশের পরিদর্শক মুহাম্মদ রুহুল আমীন জানান, গোপন সংবাদে খবর পেয়ে কোতোয়ালির কেসিদে রোডের সোসাইটি নার্সারি এলাকায় অবস্থান নেয় পুলিশ। এসময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে ফারুক দ্রুত সটকে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ তার দেহ তল্লাশি চালালে পরনে থাকা দুই পায়ের জুতার তলা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক স্বীকার করেন ইয়াবাগুলো কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী রফিকের কাছ থেকে সংগ্রহ করে খুচরা বিক্রয়ের উদ্দেশে নিয়ে এসেছে। ফারুকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।


0 coment rios: