পাচলাইশে অবৈধ টং দোকান উচ্ছেদ
আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি
চট্রগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন শোলকবহরস্থ মেহমান ক্লাবের বিপরীত পার্শ্বে ফুটপাতের উপর গড়ে উঠা অবৈধ টং চা এর দোকান গুড়িয়ে দিয়েছে পাঁচলাইশ থানা পুলিশ।রবিবার ১৬ ফেব্রুয়ারি সকালে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।অবৈধ টং দোকানগুলোতে আড্ডা ও বখাটেদের অবস্থান ও গভীর রাত পর্যন্ত খোলা রেখে আড্ডাবাজির সংবাদের প্রেক্ষিতে উচ্ছেদের নির্দেশ প্রদান করেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া।ওসির তাৎক্ষণিক নির্দেশে এএসআই আব্দুল আল নোমান, কনস্টেবল রোকনুজ্জামান, নুর মোহাম্মদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত অবৈধ দোকান গুড়িয়ে দেন।


0 coment rios: