Saturday, 15 February 2020

ভিখারি হওয়ার পথে চীন, একমাসেই ক্ষতি ৩৩ লাখ কোটি টাকা


অনলাইন ডেস্কঃ
চীনে করোনাভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা দেড় হাজার ছাড়ানোর পাশাপাশি ৬৬ হাজারের বেশি লোক সংক্রমিত হয়েছেন।

বিবিসি রিপোর্টে বলা হয়েছে, মৃতের তালিকায় হংকং, ফিলিপাইনের নাগরিকরাও রয়েছেন। প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা। শুধু তাই নয়, এরইমধ্যে চীন থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। এমন পরিস্থিতিতে একমাসেই চীনের অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়েছে।

স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে, একেবারে তলানিতে পৌঁছে গিয়েছে চীনের অর্থনীতি। বলা হচ্ছে, ৩০ বছরের ইতিহাসে সব থেকে বড় ধাক্কা খেল চীনের অর্থনীতি।

জানা গেছে, গত চার বছরের মধ্যে চীনের সংস্থাগুলোতে হঠাৎ করেই কমে গিয়েছে লাভের পরিমাণ। ভাইরাসের আতঙ্কে বাইরের বিভিন্ন সংস্থাও চীনে থাকা অফিসগুলোর তৎপরতা বন্ধ করে দিয়েছে। সব কর্মীদের ফিরিয়ে নেয়া হচ্ছে। কমিউনিস্ট চীনের শেয়ার বাজারেও বড় পতন লক্ষ্য করা গিয়েছে।

অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, গত একমাসে শুধুমাত্র করোনাভাইরাসের জন্যে ৪২০ বিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ কোটি টাকার ক্ষতি হয়েছে। যা চীনের জন্যে যথেষ্ট মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কীভাবে বিশাল এ ক্ষতি মোকাবিলা করা যায় তা রীতিমত চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশটির সরকার।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: