Saturday, 15 February 2020

চট্রগ্রাম সিটি করপোরেশন ভোটের তফসিল রোববার


আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন নিয়ে রোববার (১৬ ফেব্রুয়ারি) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠক শেষে তফসিল ঘোষণা হতে পারে।
ইসির জনসংযোগ পরিচালক মো. ইসরাইল হোসেন জানান, রোববার বিকেল ৩টায় নির্বাচন ভবনের সভাকক্ষে ৬১তম কমিশন বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের আলোচ্য সূচিতে চট্টগ্রাম সিটি ভোট ও বগুড়া-১ এবং যশোর-৬ আসনের উপনির্বাচনকে রাখা হয়েছে।
এর আগে ২০১৫ সালের ২৮ এপ্রিল চসিক নির্বাচনের ভোটগ্রহণ করেছিল ইসি। এ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট। নির্বাচনি আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: