সেই ৭ ‘জঙ্গি’র আত্মসমর্পণ, জামিন বহাল
আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার আসকার দিঘী এলাকার অন্তরজান মসজিদের সামনে থেকে ২০১৮ সালে আটক হওয়া সাত যুবকের জামিন আদেশ বহাল রেখেছেন আদালত।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুল হালিমের আদালতে আত্মসমর্পণ করলে আদালত উচ্চ আদালতের আদেশ বহাল রাখেন।চলতি বছরের ২৩ জুলাই পর্যন্ত পর্যন্ত তারা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এডভোকেট মনোরঞ্জন দাস বলেন, মহামান্য হাইকোর্ট তাদের জামিন দিয়েছেন ২৩ জুলাই ২০২০ পর্যন্ত। সেই আদেশ বহাল রেখেছেন জজ আদালত।আদালতে আত্মসমর্পণকারীরা হলেন- শফি উদ্দিন তামিম (৩২), এস এম জাওয়াদ জাফর (২৯), মো. মুনতাসির মেহের (২৯), আজফার হোসেন তাজবীর (২৪), দাউদ নবী (৩১), চৌধুরী রিদওয়ান (৩০) ও মো. ইমরান খাঁন (৩০)।
তবে আমার অপর আসামি ইবনে মোস্তাক আছেন ধরা ছোঁয়ার বাইরে। ২০১৮ সালে এই সাতজন আটক হওয়ার পর থেকে তার কোন হদিস নিতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আদালত সূত্রে জানা যায়, ১৩ এপ্রিল ২০১৮ সন্ধ্যায় নগরীর কোতয়ালী থানার আসকার দিঘীর পাড়ের আনন্দবাগ আবাসিক এলাকা থেকে তাদের আটক করেছিল র্যাব-৭ এর একটি টিম। পরদিন দুপুরে র্যাব তাদের আটকের বিষয়টি সাংবাদিকদের জানায় এবং কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।তাদের আদালতে হাজির করলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ২৪ জুলাই অভিযুক্তরা উচ্চ আদালতে জামিন লাভ করেন। ৬ নভেম্বর ২০১৮ তাদের জামিন বাতিল করে আদালত আবার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।তাদের আটকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তরা জানিয়েছিলেন, প্রত্যেকের ফেসবুক আইডি, হোয়াটস অ্যাপে দ্বীণ ফোর্স এক্সট্রিম গ্রুপে তাদের কথোপকথন সবকিছুই আমাদের হাতে এসেছে। এছাড়াও ইখওয়ান নামে আরো একটি গ্রুপ আছে। যাতে তারা জঙ্গি মতাদর্শ প্রচারে সক্রিয় থাকার বিষয়ে প্রমাণ পেয়ে আমাদের হাতে আসে। সবকিছু নিশ্চিত হয়েই আমরা তাদের আটক করেছি।সর্বশেষ ২৩ জুলাই ২০১৯ উচ্চ আদালত তাদের ১ বছরের জন্য জামিন আদেশ দেন। যা আগামী ২২ জুলাই শেষ হবে।


0 coment rios: